শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৪০ পূর্বাহ্ণ
ব্রেকিং

মৌলভীবাজারে ইসলাম ধর্ম গ্রহণ করলেন প্রসেনজিৎ রায়

১৮ মে ২০২৬ • Editing Section
৬৭৬ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার, ১৭ মে — ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী (রঃ)-এর মাজার মসজিদে এক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

রোববার (১৭ মে) বাদ আসর আয়োজিত অনুষ্ঠানে তার নতুন নাম রাখা হয় নুরুল ইসলাম মোয়াজ। এর আগে তার নাম ছিল প্রসেনজিৎ রায়।

জানা যায়, হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকী (ছাহেব জাদায়ে কালাইকুনী রঃ)-এর উপস্থিতিতে তিনি পবিত্র কালেমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ধর্মান্তরের আগে তিনি আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়াও সম্পন্ন করেন। গত ১৪ মে মৌলভীবাজার জজ কোর্টের এপিপি মো. ইজাজুল ইসলাম তানভীরের মাধ্যমে আদালতে এফিডেভিট দাখিল করা হয়।

অনুষ্ঠানে শাহ মোস্তফা দরগাহ জামে মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে নও মুসলিমের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় মুসল্লিরা জানান, এ ধরনের ঘটনা ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে। অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা তাকে ইসলামী জীবনযাপনে সহযোগিতার আশ্বাস দেন।

আঞ্জুমানে গাউছিয়া ফারুকীয়া ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নও মুসলিমের জন্য কুরআন শিক্ষা ও ধর্মীয় প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা করা হবে।

হলফনামা অনুযায়ী, নুরুল ইসলাম মোয়াজের পূর্ব নাম প্রসেনজিৎ রায়। তার পিতা নকুল রায় ও মাতা পুতুল রায়। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কুলশা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন শ্রমিক।

ভিডিও দেখুন — বিদেশে স্বপ্ন ভাঙার গল্প | কুয়েতে প্রবাসীদের ভয়াবহ জীবনযুদ্ধ | E Bangla 71

ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা

ভিডিও দেখুন — স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য যে খবর দিচ্ছেন নির্বাচন কমিশন | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন