শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:২৮ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬১৯ বার দেখা
শেয়ার করুন

মাহবুব হোসেন মেজর, দিনাজপুর, ১৬ মে — দিনাজপুরের হাকিমপুর উপজেলায় মাদক ও বিভিন্ন মামলায় ৯ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ মে) দিনব্যাপী বিশেষ অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসার নির্দেশনায় এবং হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার এ. ন. ম. নিয়ামতউল্লাহর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এতে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা অংশ নেন।

গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলার আসামি ছাড়াও একাধিক ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আটকদের মধ্যে রয়েছেন— মো. রশিদুল ইসলাম (৩২), মো. মোফাজ্জল হোসেন (৪৭), মো. মাহাবুব আলম (৪৯), মো. শাহিনুর ইসলাম (২৫), মো. কাওসার হোসেন (৪২), শ্রী দিপক সিং (২৮), মো. রাহুল (২২), মো. মোস্তাক আহমেদ (৫২) এবং মো. সাখাওয়াত হোসেন (৩৫)।

পুলিশ জানায়, আটক আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক ও মামলার অভিযোগ রয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

হাকিমপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা

ভিডিও দেখুন — স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য যে খবর দিচ্ছেন নির্বাচন কমিশন | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন