শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৫০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৬৬ বার দেখা
শেয়ার করুন

লাখাই (হবিগঞ্জ), ১৪ মে — হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি হাই স্কুল এন্ড কলেজের অ্যাডহক কমিটির নবনিযুক্ত সভাপতি মোতালিব মিয়ার বিরুদ্ধে জাল সনদ ও নানা অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে এলাকা। বিতর্কিত এই নেতৃত্ব বাতিল এবং স্বচ্ছ তদন্তের দাবিতে বুধবার (১৩ মে) সকাল ১০টায় মুড়াকরি বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

সকাল থেকেই বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন নাগরিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী কর্মসূচিতে “শিক্ষা বাঁচাও, প্রতিষ্ঠান বাঁচাও”, “জালিয়াতি সভাপতি মানি না, মানব না” এবং “দুর্নীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান চাই” স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মানববন্ধনের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আন্দোলনকারীদের অভিযোগ, মোতালিব মিয়া কবি নজরুল সরকারি কলেজের নাম ব্যবহার করে ভুয়া বি.এ পাসের সনদ জমা দিয়ে সভাপতির পদ লাভ করেছেন। তাদের দাবি, এসএসসি পাসের পর তিনি কোথায় পড়াশোনা করেছেন, তার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে গত ২৫ এপ্রিল এলাকাবাসীর পক্ষে হোসেন আলী জেলা প্রশাসক ও সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে সৎ ও শিক্ষিত ব্যক্তি প্রয়োজন। বিতর্কিত কাউকে আমরা মেনে নেব না। দ্রুত তদন্ত করে যোগ্য ও শিক্ষাবান্ধব সভাপতি নিয়োগ দিতে হবে।”

ঘটনার খবর পেয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি আন্দোলনকারীদের সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

তবে অভিযোগ অস্বীকার করে মোতালিব মিয়া বলেন, “আমি কোনো জাল সনদ ব্যবহার করিনি। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

এ বিষয়ে মুড়াকরি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সচেতন মহলের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার পরিবেশ রক্ষায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি।

ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা

ভিডিও দেখুন — স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য যে খবর দিচ্ছেন নির্বাচন কমিশন | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন