রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১১:০৫ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬১৪ বার দেখা
শেয়ার করুন

এ.কে পলাশ, কুমিল্লা, ১০ মে — কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক পৃথক বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। একই সঙ্গে চুরির মামলার এক পলাতক আসামিকে আটক এবং মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকার ময়নাল চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন একটি বসতঘরে অভিযান চালিয়ে মো. রফিকুল ইসলাম প্রকাশ লবু (৫০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম উত্তর শশীদল এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

অপরদিকে শনিবার (১০ মে) ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চুরির মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন (৩৬) কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার মনোহরপুর এলাকার শাহজালালের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২০২৫ সালের একটি চুরির মামলা রয়েছে।

এছাড়া পৃথক আরেক অভিযানে মাদক সেবনের দায়ে হানিফুল ইসলাম সিহাব নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন