শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৫৩ পূর্বাহ্ণ
ব্রেকিং

ক্যামডেন টাইগার্স ক্লাবের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

১০ জুন ২০২৬ • Editing Section
৬৬৩ বার দেখা
শেয়ার করুন

সালেহ আহমদ (স’লিপক), বৃটেন, ৯ জুন ⸻ তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং কমিউনিটির উন্নয়নকে আরও গতিশীল করতে বৃটেনের ক্যামডেনে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে উন্মুক্ত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) স্থানীয় সময় দুপুর ১টায় ক্যামডেন টাউনের উডি চারকোল রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের সভাপতি সৈয়দ করিম (ছায়েম)।

অনুষ্ঠানের শুরুতে ক্লাবের ক্ষুদে সদস্য ইয়াসিন ফুল দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেয়। রায়হান রেহান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যামডেন কাউন্সিলর শাহ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ.এন ফাউন্ডেশনের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, সাবেক কাউন্সিলর রাহেল বক্স, ক্লাবের সহ-সভাপতি জরিফ আহমদ ও মনজুর হোসাইনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় স্বাগত বক্তব্যে ক্লাব সভাপতি সৈয়দ করিম (ছায়েম) বলেন, তরুণদের মধ্যে ক্রিকেট ও ব্যাডমিন্টনের প্রসার, ক্রীড়া সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করাই তাদের মূল লক্ষ্য।

প্রধান অতিথি কাউন্সিলর শাহ মিয়া বলেন, ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগ তরুণ ও শিশুদের খেলাধুলায় সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজন একটি সুস্থ ও শক্তিশালী কমিউনিটি গঠনে সহায়ক হবে।

অনুষ্ঠানে অতিথিরা ক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা শেষে একটি সুস্থ ও ঐক্যবদ্ধ কমিউনিটি গঠনের প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন