শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৪৭ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৪৩ বার দেখা
শেয়ার করুন

সালেহ আহমদ (স’লিপক), মৌলভীবাজার, ৮ জুন ⸻ মৌলভীবাজার সদর উপজেলার তৈয়বনগরে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে সৈয়দা তাহিরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক ডা. ছাদিক আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাহিদুর রহমান।

সাংবাদিক মু. ইমাদ উদ দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক বাংলারদিন পত্রিকার সম্পাদক বকশী ইকবাল আহমদ, তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হারুনার রশিদ, যুক্তরাজ্যের কমিউনিটি লিডার মো. মশাহিদুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, প্রকৌশলী মোঃ মনসুরুজ্জামান, সাংবাদিক এস.এম উমেদ আলী, যুক্তরাজ্যের কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, প্রবাসী আব্দুল আজিজ, মোঃ আলাউদ্দিন, জুনেল আহমদ, আব্দাল আহমেদ, আব্দুর রহমান আশিক, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক সায়েম রহমান, মৌলভীবাজার পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ ময়নু, সাংবাদিক মাহবুর রহমান রাহেল, মোঃ শাহজাহান মিয়াসহ আরও অনেকে।

ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ছানিজনিত সমস্যায় আক্রান্ত ৪০ জন রোগীকে অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়। পাশাপাশি প্রায় ৫ শতাধিক রোগীকে চশমা, ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন