রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ৬:২৭ অপরাহ্ণ
ব্রেকিং
৫৪৪ বার দেখা
শেয়ার করুন

রাব্বি মিয়া, মৌলভীবাজার: উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারে অনলাইন সংবাদমাধ্যম ‘এনপিবি নিউজ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনপিবি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি রাব্বি মিয়ার সভাপতিত্বে এবং স্টার নিউজের জেলা প্রতিনিধি ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, কালবেলা ও জিটিভির জেলা প্রতিনিধি আশরাফ আলী, খবরের কাগজ ও ঢাকা মেইলের জেলা প্রতিনিধি পুলক পুরকায়স্থ, জনবাণীর জেলা প্রতিনিধি মনজু বিজয় চৌধুরী, আগামীর সময়ের রাশেদ আহমদ, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি রকিবুল ইসলাম রকি, সাংবাদিক মুক্তাদির আহমদ ও মহসিন আহমদ।

এ ছাড়া স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক এবং ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা এনপিবি নিউজের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার প্রশংসা করেন। একই সঙ্গে আগামী দিনেও সত্য ও নির্ভরযোগ্য তথ্য তুলে ধরে পেশাদার সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আয়োজকরা। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন