মৌলভীবাজারে সাবেক এমপি’র ছেলে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের কনিষ্ঠ ছেলে ফজলে রাব্বি সাদমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে মৌলভীবাজার শহরের একটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাদমানের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে। তাঁর বাবা সাবেক সংসদ সদস্য নেছার আহমেদ গত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক তাঁকে গ্রেপ্তার করেছেন। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা থানায় গিয়ে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান ওসি। তাঁকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সাদমান মৌলভীবাজার শহরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
[…] মৌলভীবাজারে সাবেক এমপি’র ছেলে গ্রে… […]