বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ | ৪:৩২ পূর্বাহ্ণ
ব্রেকিং

মৌলভীবাজার পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী শাহীন, বিএনপিতে একাধিক মনোনয়নপ্রত্যাশী

২০ ঘণ্টা আগে • Editing Section
৫৪০ বার দেখা
শেয়ার করুন

এস এম মেহেদী হাসান: মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সৈয়দ মহি উদ্দিন আহমদ চৌধুরী শাহীনের নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিএনপি থেকে মনোনয়ন পেতে আগ্রহী একাধিক নেতা। দলটির চূড়ান্ত প্রার্থী কে হবেন, তা নির্ধারণ করবে কেন্দ্রীয় বিএনপি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ এশা মৌলভীবাজার পৌরসভা জামায়াত আয়োজিত সদস্য (রুকন) সমাবেশে জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী মেয়র পদে শাহীনের নাম ঘোষণা করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মো. আলা উদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল আহমেদ ও আব্দুল কুদ্দুছ নোমান, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর আমীর মো. ফখরুল ইসলাম এবং পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদসহ স্থানীয় নেতারা।

এদিকে আসন্ন মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান (ওলি), সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, সাবেক আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদ এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি জাকির হোসেন উজ্জল।

তবে বিএনপির মেয়র প্রার্থী কে হবেন, সে সিদ্ধান্ত নেবে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যে মনোনয়ন পেতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ ও লবিং করছেন সম্ভাব্য প্রার্থীরা বলে জানা গেছে।

অন্যদিকে বিএনপি যেখানে কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায়, সেখানে জামায়াতে ইসলামী স্থানীয়ভাবে নিজেদের মেয়র প্রার্থী ঘোষণা করেছে। ফলে আসন্ন মৌলভীবাজার পৌরসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি ও তৎপরতা শুরু হয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন