মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ৭:২৩ পূর্বাহ্ণ
ব্রেকিং

মৌলভীবাজারে বিএনপির র‍্যালিতে জুড়ী উপজেলা নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ

৯ নভেম্বর ২০২৬ • Editing Section
৮৪৫ বার দেখা
শেয়ার করুন

তাম্বির আহমদ, জুড়ী (মৌলভীবাজার): ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভা ও র‍্যালিতে জুড়ী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজার নেতৃত্বে তাঁরা কর্মসূচিতে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আচকর মেম্বার, সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, মৌলভীবাজার জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আহমেদ ওয়াসি, জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন আহমদ, সদর জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী স্যার ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুবেল (মাস্টার)।

এ ছাড়া উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, সাগরনাল ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল ইসলাম লিয়াকত, জুড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়জুর রহমান ও সদস্য সচিব সোহেল আহমদ, সদর জায়ফরনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জমির ও উমর ফারুক এবং সদর জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর খান।

তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আহ্বায়ক, সদস্য সচিব আমির হোসেন ও আহমেদ মুন্নাও কর্মসূচিতে অংশ নেন।

এ ছাড়া জুড়ী উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে যোগ দেন।

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ঐক্য, সংহতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেন। তাঁদের স্লোগান ছিল—‘জিয়া মরে নাই, জিয়ার আদর্শ অমর।’

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন