মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ১:৩২ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৯৩ বার দেখা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার: মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ প্রেসক্লাবের সিলেট বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ৪১ সদস্যবিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি এবং ৫১ সদস্যবিশিষ্ট সিলেট বিভাগীয় কমিটি অনুমোদন দেওয়া হয়। উভয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক রুমান আহমদ।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্য এবং মৌলভীবাজার শিশু একাডেমির ক্ষুদে শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

সাংবাদিক মো. রুমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।

ভিডিও দেখুন: নামাজের পর নবীজি ﷺ কী দোয়া পড়তেন? | মুফতি আরিফ বিন হাবিব | E Bangla 71

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইয়ামীর আলী, মৌলভীবাজার মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. তোফাজ্জল আলী, বিশিষ্ট লেখক ও গবেষক ড. অ্যাডভোকেট আবু তাহের, দি ফ্লাওয়ার্স কে.জি. অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেফুল এবং সেন্ট্রাল লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আহমদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মো. তাজুদুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমদ মাহফুজ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আমীর মোহাম্মদসহ বাংলাদেশ প্রেসক্লাবের সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংবাদিক নেতারা।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বাংলাদেশ প্রেসক্লাবের ৪১ সদস্যবিশিষ্ট মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি নির্বাচিত হন সাংবাদিক রুমান আহমদ এবং সাধারণ সম্পাদক হন নূরুল হাসনাত মজুমদার।

অন্যদিকে, ৫১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় কমিটিও অনুমোদন দেওয়া হয়। এ কমিটিতেও সভাপতি নির্বাচিত হন সাংবাদিক রুমান আহমদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হন এম.এ. হান্নান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভাগের ছয়জন সাংবাদিককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মেলনে অংশ নেওয়া সাংবাদিকদের সম্মাননা মেডেল দিয়ে বরণ করা হয়। পরে অতিথি ও সাংবাদিকদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও পেশাগত দায়িত্ববোধ জোরদারের পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন