সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ২:২১ পূর্বাহ্ণ
ব্রেকিং
৭১৮ বার দেখা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল সমাজ গঠনে যুবসমাজের অংশগ্রহণ বাড়াতে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্য ২০২৬: প্যানেল আলোচনা ও সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ’। এতে জেলার বিভিন্ন পর্যায়ের ৫০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

শনিবার (৭ নভেম্বর) মৌলভীবাজার জেলা পরিষদ অডিটোরিয়ামে স্পন্দন মৌলভীবাজারের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। Who Invented Bid’ah in Islam? | Mufti Arif Bin Habib | E Bangla 71

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পন্দন মৌলভীবাজারের প্রধান সমন্বয়ক সৈয়দ নাবিলুজ্জামান। প্রশিক্ষক ও প্যানেল আলোচনার সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন ফয়সাল আহমেদ শাহী, ডিআরআর কো-অর্ডিনেটর, ইউএনডিপি বাংলাদেশ।

প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এমডি হাবিবুর রহমান, দৈনিক মৌলভীবাজার প্রতিদিনের সম্পাদক-ইন-চিফ হুসাইন আহমেদ, BIS মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম. মুহিবুর রহমান মুহিব, বাংলাদেশ হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আ. স. ম. সালেহ শুহেল, এনজিও প্রতিনিধি আয়েশা আক্তার রুমানা এবং যুব সংগঠক শাহ তানভীর আহমেদ রিমন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্দন মৌলভীবাজারের চেয়ারম্যান ইহাম মুজাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাথলেট ও ছাত্রনেতা ওয়ালিদ আহসান চৌধুরী এবং মৌলভীবাজারের বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম স্কুল ‘ব্লুমিং রোজেস’-এর প্রতিষ্ঠাতা ডিডি রায় বাবলু।

প্যানেল আলোচনায় জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাব, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, সামাজিক সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার, গণমাধ্যমের ভূমিকা, প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা এবং জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের অংশগ্রহণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচকরা তাঁদের পেশাগত অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরে তরুণদের স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, জনসচেতনতা সৃষ্টি এবং কার্যকর কমিউনিটিভিত্তিক উদ্যোগ গ্রহণের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেন।

অনুষ্ঠানের সক্ষমতা উন্নয়ন পর্বে অংশগ্রহণকারীদের নেতৃত্ব, দলগত কাজ, সমস্যা বিশ্লেষণ, যোগাযোগ এবং জলবায়ুবিষয়ক কার্যকর উদ্যোগ গ্রহণের দক্ষতা বিকাশে গুরুত্ব দেওয়া হয়। এ সময় তরুণদের শুধু ভবিষ্যৎ নেতৃত্ব নয়, বরং বর্তমান সময়ের পরিবর্তন-সৃষ্টিকারী অংশীজন হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। হিন্দুর বাড়িতে খাবার খেলে কি ঈমান নষ্ট হয়ে যায়? | ইসলাম এ বিষয়ে কী বলে? | E Bangla 71

আয়োজকরা জানান, ‘তারুণ্য ২০২৬’-এর মূল লক্ষ্য হলো তরুণদের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে তাদের সংগঠিত ও দক্ষ করে তোলা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে মৌলভীবাজারের তরুণদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে উঠবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

স্পন্দন মৌলভীবাজারের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মধ্য দিয়ে জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন