মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ৭:২৫ পূর্বাহ্ণ
ব্রেকিং

মালয়েশিয়ায় একদিনে ১০৮ অভিবাসীর সাজা, কারাদণ্ড ১০১ জনের

১৬ নভেম্বর ২০২৬ • Editing Section
৬১২ বার দেখা
শেয়ার করুন

মো. লুৎফুর রহমান রাকিব, মালয়েশিয়া: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে সেলাঙ্গর রাজ্যের সেমেনিয়াহতে একদিনে ১১৬টি অভিবাসন মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করেছে বিশেষ আদালত। এসব মামলায় ১০৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

গতকাল সেমেনিয়াহর অবৈধ অভিবাসীবিষয়ক বিশেষ আদালতে এসব মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ১১৬টি মামলার মধ্যে ১১০টি ছিল নতুন মামলা। বাকি ছয়টি মামলা আগে থেকেই শুনানির তালিকায় ছিল।

আদালতের রায়ে ১০১ জনকে এক থেকে ১০ মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সাতজনকে পাঁচ হাজার থেকে ১০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হয়েছে। নির্ধারিত জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাঁদের বিকল্প কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে, বাকি আটজনের মামলার শুনানি ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনার জন্য পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হয়েছে।

সব মিলিয়ে একদিনের বিচারিক কার্যক্রমে ১০৮ জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন আদালত।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন