নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
আবু নাঈম রিপন | নরসিংদী: নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে ম্যাগাজিনভর্তি ৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিদআত সৃষ্টিকারী কারা? | মুফতি আরিফ বিন হাবিব | E Bangla 71
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে শিবপুর উপজেলার মুনসেফেরচর পূর্বপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়ার নির্দেশনায় এসআই কাইয়ূম ও এসআই জামান মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
পুলিশের কাছে তথ্য ছিল, মুনসেফেরচর পূর্বপাড়ার সাকিল গাজীর বসতবাড়িতে ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী চক্র গোপন বৈঠকে বসেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে কাজী শিপন (২৪), মো. জাহিদ (৩৪) ও সজিব মিয়া (২৬) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় চক্রের অন্য ৫ থেকে ৬ জন পালিয়ে যায়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি ম্যাগাজিনভর্তি ৫ রাউন্ড গুলি, ৪ রাউন্ড গুলির খোসা, একটি রামদা, একটি হাসুয়া, একটি চাইনিজ কুড়াল এবং রেজিস্ট্রেশনবিহীন একটি পুরোনো পালসার এএস ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় শিবপুর মডেল থানায় ৭ নভেম্বর ২০২৬ তারিখে জিডি নম্বর ৩২৪ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।