মৌলভীবাজারে উৎসবমুখর আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন
মৌলভীবাজার প্রতিনিধি: দেশজুড়ে তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে দিতে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে টুর্নামেন্টটির উদ্বোধন করেন। একই দিনে মৌলভীবাজারেও উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন স্থানীয় অতিথি ও ক্রীড়াপ্রেমীরা।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, সদস্য এম এ মুকিত, হেলু মিয়া ও মিসবাউর রহমান, মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সদস্য সচিব হলেন নিয়াজ খান, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাজহারুল মজিদ , সম্মিলিত ক্রীড়া পরিষদ, মৌলভীবাজার-এর সভাপতি মাহবুব ইজদানী ইমরান, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের একজন কার্যনির্বাহী সদস্য মো. দেলোয়ার হোসেন, মৌলভীবাজার সোতোকান কারাতে স্কুলের প্রশিক্ষক সেনসি মোহাম্মদ ইমরান, সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, এস এম মেহেদী হাসান, মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা রুমেল আহমেদ, ক্রীড়া সংগঠক গাজী আবেদ আহমেদ, মৌলভীবাজার সোতোকান কারাতে স্কুলের শিক্ষার্থী মাহমুদুল হাসান, লামিয়া, দৃষ্টি, মারুফ, মারিয়া,ইসমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, সাংবাদিক এবং তরুণ ক্রীড়াপ্রেমীরা।
মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করা এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টকে ঘিরে জেলার তরুণ ও ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আয়োজকেরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে অংশগ্রহণকারী দল ও খেলোয়াড়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে বলে তাঁরা আশা করছেন।
সারা দেশের মতো মৌলভীবাজারেও টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট আয়োজকেরা।