সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ১১:১৫ অপরাহ্ণ
ব্রেকিং

নিষিদ্ধ রং ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি, মৌলভীবাজারে বেকারিকে জরিমানা

১০ নভেম্বর ২০২৬ • Editing Section
৭০৩ বার দেখা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে শামস ফুড বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। নামাজ না পড়লে কী হবে? জাহান্নাম হবে ঠিকানা! | নামাজের গুরুত্ব | মুফতি আরিফ বিন হাবিব | E Bangla 71

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। দুর্যোগের জন্য কতটা প্রস্তুত আমরা? | আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ | E Bangla 71

অভিযানকালে বেকারিটিতে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে ব্যাপক অনিয়মের চিত্র উঠে আসে। এর মধ্যে খাবারে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট ও রুটি তৈরি এবং পচা ও নোংরা পরিবেশে সংরক্ষিত ব্রেড পুনরায় ব্যবহারের জন্য মজুত রাখার বিষয়টি পাওয়া যায়।

এ ছাড়া ময়লাযুক্ত ট্রেতে খাদ্য প্রস্তুত, তেল মেশানোর কাজে রঙের ব্রাশ ব্যবহার, কারখানার পাশে ময়লার ভাগাড় থেকে দুর্গন্ধ ও মাছির উপদ্রব, মিক্সিং মেশিন ও বাসনপত্র অপরিষ্কার এবং তেলচিটে অবস্থায় রাখার প্রমাণ পাওয়া যায়। জীবনে বরকত আনার আমল | মুফতি আরিফ বিন হাবিব | E Bangla 71

অভিযানে আরও দেখা যায়, খাবার ঢাকার কাজে ময়লা ও কালিযুক্ত খবরের কাগজ ব্যবহার করা হচ্ছিল। বেকারির পণ্যের মোড়কে অগ্রিম বা জালিয়াতির তারিখ দেওয়া, পণ্যের উপাদান ও প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা এবং অধিকাংশ পণ্যের বিএসটিআই সনদ না থাকার বিষয়টিও উঠে আসে।

এ ছাড়া নোংরা ও অপরিষ্কার ডিম সংরক্ষণ, ছত্রাকযুক্ত কাঠের টেবিলে খাদ্য প্রস্তুত এবং খাদ্য মজুতের স্থানেই কর্মীদের থাকার ব্যবস্থা রাখাসহ সার্বিক স্বাস্থ্যবিধি না মানার চিত্র পাওয়া যায়।

এসব অনিয়ম ও অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় শামস ফুড বেকারিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বিদআত সৃষ্টিকারী কারা? | মুফতি আরিফ বিন হাবিব

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইনসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন