মৌলভীবাজারে জামায়াতের সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠিত
মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, জামায়াতকে নিয়ে মানুষের প্রত্যাশা বেড়েছে। মানুষ মনে করে, দেশে চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিবাজদের নতুন সংস্করণ এসেছে। তাদের দিয়ে দেশ ও জাতির কোনো পরিবর্তন হবে না। সূরা আয-যারিয়াত | তিলাওয়াত, বাংলা অনুবাদ ও শানে নুযুল | E Bangla 71
তিনি বলেন, আগামীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাংলাদেশ। জনগণের প্রত্যাশা পূরণ এবং জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে মৌলভীবাজারের প্রতিটি ইঞ্চি মাটিকে ইসলামের দুর্জয় ঘাঁটিতে পরিণত করতে হবে। এ ক্ষেত্রে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাত্র ৩১৩ জন মুসলমানের ঐতিহাসিক বিজয় | বদর যুদ্ধের ইতিহাস
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত দিনব্যাপী সদস্য শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামের মৌলিক বিষয়ে জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করে হামিদুর রহমান আজাদ বলেন, রুকনদের ব্যাপক জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম ও কুফরের মধ্যে পার্থক্য বোঝার জন্য প্রচুর জ্ঞান প্রয়োজন। জ্ঞান অর্জনের পাশাপাশি উন্নত আমলও গড়ে তুলতে হবে। কথা ও কাজের মধ্যে অমিল থাকলে তা পরিহার করে ভারসাম্য বজায় রাখতে হবে। আল্লাহর দ্বীন ও ইবাদতের প্রতি গভীর অনুরাগ থাকতে হবে। আত্মশুদ্ধির মাধ্যমে নিজের পরিবর্তন আনতে হবে। সূর্য কখন পশ্চিম দিক থেকে উঠবে? কেয়ামত কতদূর?
তিনি আরও বলেন, অসৎ নেতৃত্বের পরিবর্তে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করাই জামায়াতের কাজ। পরিবর্তন নিজের মধ্য থেকেই শুরু করতে হবে। উন্নত আচরণের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে পারলে মাঠেও সফলতা আসবে। সূরা ইখলাসের অসাধারণ তাফসির | মুফতি আরিফ বিন হাবিব | E Bangla 71
রুকনদের উদ্দেশে তিনি বলেন, সবকিছু হারানোর পরও আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিতে হবে। রুকন পদ কোনো সামাজিক মর্যাদার বিষয় নয়। আল্লাহর সন্তুষ্টির জন্য নেওয়া শপথের আলোকে মাঠপর্যায়ে কাজ করতে হবে। ত্যাগ ও কুরবানির মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। রুকনিয়াতের দায়িত্ব ও অনুভূতি নিয়ে আন্দোলনের কাজ আরও গতিশীল করতে হবে। বিদআত সৃষ্টিকারী কারা?
জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. ইয়ামীর আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফেজ আব্দুল হাই হারুন, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া। কিয়ামতের দিন কী ঘটবে? ভয়াবহ পরিণতি
বিশেষ অতিথির বক্তব্যে মো. ফখরুল ইসলাম বলেন, ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করতে হবে। আখিরাতের জীবনে সফলতার জন্য কাজ করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। কোনো কিছু অর্জন করতে হলে ত্যাগের বিকল্প নেই। নামাজের পর নবীজি ﷺ কী দোয়া পড়তেন?
মাওলানা হাবিবুর রহমান বলেন, জামায়াতকে শক্তিশালী করতে হলে মানুষের জন্য কাজ করতে হবে। প্রতিটি রুকনকে জাতির সেবক হতে হবে। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে হবে এবং আমানতদারির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এভাবে কাজ করলে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে।
শিক্ষা শিবিরে ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত জেলা আমীর হিসেবে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ তাঁকে শপথবাক্য পাঠ করান।
এ ছাড়া দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরে নতুন সেশনের জেলা মজলিসে শূরা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জেলার ৬০০ জন পুরুষ ও মহিলা রুকন ভোট দেন।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে পবিত্র আল-কুরআন থেকে দরস পেশ করেন মাওলানা শেখ আব্দুল হক।
প্রেস বিজ্ঞপ্তি: মো. ইয়ামীর আলী, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মৌলভীবাজার জেলা।