সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ৮:৫২ পূর্বাহ্ণ
ব্রেকিং
৮৫১ বার দেখা
শেয়ার করুন

আবু নাঈম রিপন, নরসিংদী: স্ত্রীসহ পরিবারের সদস্যদের দিয়ে পর্নোগ্রাফি তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক গিয়াস উদ্দিনের বয়স ৪০ বছর। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ঘোনাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকায় ইসলাম সিএনজি স্টেশনের পাশে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। সেখানে নিজের স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নির আপত্তিকর ভিডিও তৈরি করে পরবর্তী সময়ে সেগুলো মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া তাঁর ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছেন জেলা এনএসআইয়ের গোয়েন্দারা।

প্রশাসনের নজরদারি এড়াতে সম্প্রতি পরিবারটি মাধবদীর ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় যাওয়ার পরিকল্পনা করে। পরে তারা পাইকসা এলাকার মঞ্জুর মোর্শেদ লিটন নামের এক ব্যক্তির নবনির্মিত ভবনে বাসা ভাড়া নেয়।

গোপন সূত্রে এ তথ্য পাওয়ার পর এনএসআইয়ের একটি দল পরিবারটির মালামাল বহনকারী গাড়ির ওপর নজরদারি শুরু করে। পরে পলাশ থানা-পুলিশ অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে আটক করে।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, ওই বাসা থেকে পর্নোগ্রাফি-সংক্রান্ত বিভিন্ন আলামত পাওয়া গেছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন